ট্রেনে যেতে যেতে -সাবিয়া সুলতানা রমণবাবু সকাল থেকেই ভারী ফূর্তিতে রয়েছেন , জিজ্ঞেস করলাম – কি হে মশাই খোশমেজাজেই আছেন দেখছি ! চায়ে চুমুক দিয়ে তিনি উত্তরে বললেন : ঠিক বলেছ অপরেশ , আজ সকাল থেকেই মনটা বেশ অন্যরকম হয়ে আছে , মনে পড়ে যাচ্ছে ভ্রমণে যাওয়ার বেশ কিছু স্মৃতি। আজ আবহাওয়াটাও ঠিক যেন ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই অতীতে। বুঝলে অপরেশ , কিছু চেনা গন্ধ পাচ্ছি আজ , খুব চেনা । এই চেনা গন্ধ গুলো আরো বেশি মনে পড়িয়ে দিচ্ছে সেই সব পুরোনো দিনগুলির কথা। আমি বললাম : ( অপরেশবাবু ) তাহলে আজ চায়ের আড্ডা জমবে ভালোই , কি বলেন শ্যামলবাবু? শ্যামল বাবু এই ফাঁকে তিনজনের জন্য ছয় কাপ চা অর্ডারও দিয়ে ফেলেছেন; তবে যা মনে হচ্ছে তাতে গল্প কিন্তু বেশ লম্বা চলবে। এইভেবেই তাকিয়ে রইলাম রমণবাবুর দিকে; তিনি দুইবার কেশে নিয়ে চায়ে চুমুক দিয়ে শুরু করলেন তাঁর ভ্রমণ কাহিনী - সেই দিনটি ছিল সোমবার। অফিস থেকে লম্বা ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম ভ্রমণে যাওয়া যাক, আর আমি তো তখন একা মানুষ, কোনো পিছুটান ছিলনা। কাজের চাপে কিছুদিন বড্ড প্রেসার পড়ে গেছিল, তাই সাত-পাঁচ বেশিকিছু না ভেবে সেইদিনই পিঠ...